ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

মুজিববর্ষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জাগরণে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে শনিবার (২৬ মার্চ) বিকেলে পাংশা সরকারি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর নাম ফলক উন্মোচন করেন। একই সাথে পাংশা সরকারি কলেজ আবুল মাহমুদ ছাত্রাবাসে আবুল মাহমুদ ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. আব্দুল কুদ্দুস মোল্লা।

অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোর্শেদ রনজু, কোষাধ্যক্ষ মো. তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনজুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কেএম বিল্লাহ খানসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি পাংশা সরকারি কলেজ চত্বরে পৌছিলে বিএনসিসি তাকে গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি পাংশা সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় সবার সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি। মহান স্বাধীনতা দিবসে পাংশা সরকারি কলেজে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির আগমনে কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত ঃ ১৯৬৯ সালে পাংশা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সালের ৮ অক্টোবর কলেজটি জাতীয়করণ করা হয়।

আরও পড়ুনঃ পাংশা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশা সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :