ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে শহর

-আসন্ন পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে শহর।

মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ

আগামী ২২ ফেব্রুয়ারি পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ ১১টি পদে মোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার-প্রচারণায় পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো শহর। কখনো প্রার্থী নিজে আবার কখনো প্রার্থীর পক্ষে সমর্থিত লোকজন দল বেঁধে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। চায়ের দোকানসহ বিভিন্ন আড্ডায় চলছে ভোটের হিসাব-নিকাশ। নির্বাচন পরিচালনা কমিটির বিধি নিষেধ অনুযায়ী নির্বাচনে কোন মাইকিং প্রচারণা নেই। সাধারণ মানুষ এটিকে ইতিবাচক সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত করেছেন। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে বিভিন্ন আড্ডা বা আলোচনায় প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ ততই জোড়ালো হচ্ছে।

জানা যায়, নির্বাচনে সভাপতি পদে ২জন- মো. বাহারাম হোসেন সরদার (চাকা) ও কে.এ. দানিয়েল সিপার (ছাতা), সহ-সভাপতি পদে ৪জন- মো. আব্দুল খালেক মাস্টার (বই), মো. ইউসুফ আলী মন্ডল (আম), মো. আইয়ুব আলী খান (হাত পাখা) ও আব্দুর রাজ্জাক রাজা (গোলাপ ফুল), সাধারণ সম্পাদক পদে ৪জন- মো. দেলোয়ার সরদার (গরুর গাড়ী), মোহাম্মদ আলী আজাদ (সাইকেল), নবীন বিশ্বাস (আনারস) ও জাহিদুল ইসলাম জাহিদ (মোরগ), সহ-সাধারণ সম্পাদক পদে ৫জন- মো. আলমগীর খান (টেলিভিশন), আমিরুল ইসলাম নয়ন (রিক্সা), সাদেকুর রহমান (টেবিল), সিরাজুল ইসলাম (টেবিল ঘড়ি) ও গৌতম কুমার বসাক (টেলিফোন), কোষাধ্যক্ষ পদে ৩জন- মো. সাইফুল ইসলাম (মই), কামাল মিয়া (মোটর সাইকেল) ও গোবিন্দ কুমার কুন্ডু (মাছ), দপ্তর সম্পাদক পদে ২জন- শ্যামল কুমার সাহা (চশমা) ও মো. তোফাজ্জেল হোসেন (দোয়াত কলম), প্রচার সম্পাদক পদে ২জন- মো. দেলোয়ার হোসেন খান (হরিণ) ও আবুল কালাম মুন্সী (জগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪জন- মো. আব্দুল কুদ্দুস খান (ব্যাট), আরিফুল ইসলাম সুমন (ফুটবল) ও মোবারক হোসেন (লাটিম), ইসলাম ধর্মীয় সম্পাদক পদে ৪জন- মো. মনিরুল ইসলাম (কলম), আবু সালেহ মো. মেজবাহ উদ্দিন (টুপি), শামীম বিশ্বাস (পাঞ্জাবী) ও জাহাঙ্গীর আলম (মোবাইল ফোন), সনাতন ধর্মীয় সম্পাদক পদে ৩জন- সুমন কুমার দাস (বক), রতন কুমার দে (বেহালা) ও মোহনলাল আগরওয়ালা (কাঁচি), কার্যনির্বাহী সদস্য পদে ৬জন- ফরহাদ শেখ (দোলনা), মাহাবুব হোসেন (জিরাফ), আব্বাস উদ্দিন (বোতল), রাশিদুল ইসলাম (একতারা), আব্দুল আলিম (বালতি) ও নাঈমুর রহমান দুর্জয় (টিউবয়েল) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পাংশা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন ও পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। পাংশা পৌরসভা ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় তারা বদ্ধপরিকর। এ লক্ষ্যে তারা পরস্পর সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।

প্রসঙ্গতঃ সর্বশেষ ২০১১ সালের ২২ মে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে শহর

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :