ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা মডেল থানার নবাগত ওসি সালাউদ্দিনের দায়িত্বভার গ্রহণ

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে দায়িত্বভার গ্রহণ
করেছেন। শুক্রবার বিকালে রাজবাড়ী থেকে পাংশা মডেল থানায় পৌঁছিলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার
তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, পাংশা মডেল থানায় দায়িত্বভার গ্রহণের আগে তিনি টাঙ্গাইলে পিবিআই পুলিশের ইন্সপেক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ সালাউদ্দিন ২০০৩ সালে সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পরে তিনি পদোন্নতি লাভ করেন। পর্যায়ক্রমে গাজীপুর, রংপুর, জামালপুর, ফরিদপুর ও টাঙ্গাইলে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের বাড়ী মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। তিনি এক পুত্র ও এক
কন্যা সন্তানের জনক।

থানা সূত্র জানায়, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হলেন। স্বপন কুমার মজুমদার ২০২৩ সালের ১১ ডিসেম্বর পাংশা মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ৯ মাস তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাকে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

দায়িত্বভার গ্রহণের পর পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন থানার সকল পুলিশ কর্মকর্তাদের সাথে পরিচিতি মূলক বৈঠক করেন। বৈঠকে তিনি পুলিশ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

এদিকে, শুক্রবার বিকালে নবাগত পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত প্রচেষ্টায় পাংশা মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবের আমেজ

error: Content is protected !!

পাংশা মডেল থানার নবাগত ওসি সালাউদ্দিনের দায়িত্বভার গ্রহণ

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :