ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা বিএডিসি’র বীজ উৎপাদন খামারে হাইব্রিড এসএল-৮এইচ জাতের ধানের বীজ উৎপাদনের কার্যক্রম

-রাজবাড়ীর পাংশা বিএডিসি বীজ উৎপাদন খামারে হাইব্রিড এসএল-৮এইচ জাতের বোরো ধানের বিস্তীর্ণ বীজতলা।

মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার

রাজবাড়ী জেলার পাংশা বিএডিসি বীজ উৎপাদন খামারের ২০ হেক্টর জমিতে প্রায় ৫০ মে.টন হাইব্রিড এসএল-৮ এইচ জাতের বোরো ধানের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম এগিয়ে চলছে।

জানা যায়, ১ম ধাপে ১২ হেক্টর ও ২য় ধাপে ৮ হেক্টর জমিতে হাইব্রিড এসএল-৮ এইচ জাতের বোরো ধানের বীজ উৎপাদনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে ২ লাইনে পিতৃ সারি চারা রোপন শেষের দিকে। মাতৃ সারি চারা রোপন প্রক্রিয়াধীন রয়েছে। এলক্ষ্যে বিস্তীর্ণ বীজতলা তৈরি করা হয়েছে। নিয়মিত বীজতলা পরিচর্যা করা হচ্ছে।

এ ব্যাপারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরেজমিন পাংশা বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক (খামার) কৃষিবিদ মো. ফারুক হোসেন জানান, এ বছর ১ম ধাপে ১২ হেক্টর ও ২য় ধাপে ৮ হেক্টর মোট ২০ হেক্টর জমিতে হাইব্রিড এসএল-৮এইচ জাতের বোরো ধানের বীজ উৎপাদন করা হবে। ৪৯.৪০০ মেট্রিক টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম এগিয়ে চলছে। বীজ উৎপাদনে প্রথমে দুই লাইনে পিতৃ সারি চারা রোপন এবং পরবর্তীতে এর ১৪/১৫ দিন পরে মাতৃ সারি চারা রোপন করতে হয়।

সার্বিক কার্যক্রমে নিয়মিত মনিটরিং করার কথা উল্লেখ করে কৃষিবিদ মো. ফারুক হোসেন আরো বলেন, গত বছর ১৫ হেক্টর জমিতে বীজ উৎপাদন করা হয়। লক্ষ্যমাত্রা সফল হওয়ায় এ বছর ২০ হেক্টর জমিতে হাইব্রিড এসএল-৮এইচ জাতের বোরো ধানের বীজ উৎপাদন করার কার্যক্রম চলছে। তিনি বলেন, উৎপাদিত বীজ ফরিদপুর বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখান থেকে চাহিদা মতো দেশের বিভিন্ন অঞ্চলে ধানের বীজ সরবরাহ করা হয়ে থাকে।

কৃষিবিদ মো. ফারুক হোসেন বলেন, খামারটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। তখন কৃষি বিভাগের আওতাধীন ছিল। বিএডিসি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৬২ সালে বিএডিসির নিকট খামার হস্তান্তর করা হয়। তখন থেকে অদ্যবধি খামারটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পাংশা বিএডিসি’র বীজ উৎপাদন খামারে হাইব্রিড এসএল-৮এইচ জাতের ধানের বীজ উৎপাদনের কার্যক্রম

আপডেট টাইম : ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :