দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোক্তার হোসেন: রাজবাড়ীর পাংশা বাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ব্যস্ততম কালীবাড়ী তিন রাস্তার মোড়, স্টেশন সড়কসহ বাজারের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাতের ফলের দোকান, কাপড়ের দোকানসহ ড্রেনের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, পাংশা মডেল থানার এসআই শাহরিয়ার ও এসআই ইমরান হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয়রা। পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন জানান, ফুটপাতের ফল ও কাপড়সহ বিভিন্ন দোকানিকে নির্ধারিত হকার্স মার্কেট ও কাঁচাবাজারে স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, পাংশা বাজারের ব্যস্ততম সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে বাজারের ফুটপাতগুলোতে পথচারীদের চলাচল সহজ হবে বলে মনে করছেন...
মোক্তার হোসেন:
রাজবাড়ীর পাংশা বাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ব্যস্ততম কালীবাড়ী তিন রাস্তার মোড়, স্টেশন সড়কসহ বাজারের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাতের ফলের দোকান, কাপড়ের দোকানসহ ড্রেনের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানে পাংশার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, পাংশা মডেল থানার এসআই শাহরিয়ার ও এসআই ইমরান হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয়রা।
পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন জানান, ফুটপাতের ফল ও কাপড়সহ বিভিন্ন দোকানিকে নির্ধারিত হকার্স মার্কেট ও কাঁচাবাজারে স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, পাংশা বাজারের ব্যস্ততম সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে বাজারের ফুটপাতগুলোতে পথচারীদের চলাচল সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।