ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাস্তার উপর মাটির স্তুপ

 পাংশা-বাগদুলী বাজার সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাংশা-বাগদুলী বাজার সড়কের মালঞ্চী ব্রিজের পাশে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় লিটন নামের এক যুবক মারা গেছেন।

রাজবাড়ী জেলার পাংশা- বাগদুলী বাজার সড়কের মালঞ্চী ব্রিজের পাশে বৃহস্পতিবার ১৫ জুলাই রাত ৮টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় লিটন (৩০) নামের এক যুবক মারা গেছেন। নিহত লিটন পাংশা পৌরসভার সত্যজিৎপুর দক্ষিণপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বাগদুলী বাজার থেকে পাংশায় ফেরার পথে ব্রিজের পাশে নির্মাণাধীন ওই সড়কের ঠিকাদার কর্তৃক রক্ষিত মাটির স্তুপে মোটর সাইকেল স্লিপ করে (পিছলে গিয়ে) মাথায় আঘাত লেগে (হেড ইনজুরি) ঘটনাস্থলেই লিটন মারা যায়।

এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ভ্যানে করে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাংশা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে তাকে আনা হয়। মাথায় মারাত্নক আঘাতের কারণে (হেড ইনজুরি) তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।

বাগদুলী এলাকার লোকজন অভিযোগ করেন, পাংশা-বাগদুলী বাজার নির্মাণাধীন সড়কের ঠিকাদার রাস্তার উপর মাটির স্তুপ করে রেখেছেন। বৃষ্টির কারণে কাদা হয়ে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে।

জানা যায়, নিহত লিটনের দু’টি ড্রাম ট্রাক আছে। ড্রাইভার দিয়ে লোকজনের মাটি, বালি, ইট প্রভৃতি মালামাল সরবরাহ ব্যবসা করতেন লিটন। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রিজের পাশে রাস্তার উপর রক্ষিত মাটির স্তুপ ও দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

রাস্তার উপর মাটির স্তুপ

 পাংশা-বাগদুলী বাজার সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট টাইম : ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :