ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা ফজলুল করিম (রঃ) মহিলা কওমিয়া মাদরাসায় আলোচনা ও দোয়া মাহফিল

-পাংশা ফজলুল করিম (রঃ) মহিলা কওমিয়া মাদরাসায় গত সোমবার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা সরদার বাস স্ট্যান্ডের অদূরে বিষ্ণুপুর গোরস্থানের উল্টোদিকে নিজস্ব জায়গায় টিনশেড পাকাঘর নির্মাণ করে গত ১লা মে ‘পাংশা ফজলুল করিম (রঃ) মহিলা কওমিয়া মাদরাসা’র কার্যক্রম শুরু করা হয়েছে। গত সোমবার যোহর নামাজের পর এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা শাহজুই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী এবং কুষ্টিয়ার ফজলুল উলুম দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল মতিন রশিদী ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অন্যান্যের মধ্যে পাংশা ফজলুল করিম (রঃ) মহিলা কওমিয়া মাদরাসার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান কবির, মাদরাসার জমিদাতা মরহুম কেছমত আলী বিশ্বাসের পুত্র মোঃ তরিকুল ইসলাম, মাদরাসার পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মহিলাদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে ২০১৫ সালে প্রথমে প্রতিষ্ঠানের পরিচালকের বাড়ীতে মাদরাসার পাঠদান কার্যক্রম শুরু করা হয়। স্থান সংকুলান না হওয়ায় পাংশা শহরের ওয়ালটন মোড়ে বহুতল বিশিষ্ট ভবন ভাড়া নিয়ে মাদরাসা পরিচালনা করা হয়। সর্বশেষ হাজী কেছমত আলী বিশ্বাস কিছু জমি প্রতিষ্ঠানের জন্য দান করেন।

তার জমির সাথে আরো কিছু জমি ক্রয় করে প্রায় ২৫ শতাংশ নিজস্ব জমির উপর নতুন ঘর নির্মাণ করে মাদরাসার কার্যক্রম পরিচালনা শুরু হলো। মাদরাসার অবকাঠামো উন্নয়ন, দেনা পরিশোধসহ সার্বিক কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান। উপস্থাপনা করেন আজিজপুর রশিদিয়া কওমিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ আব্দুল আলিম।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি আব্দুল মতিন রশিদী। মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

পাংশা ফজলুল করিম (রঃ) মহিলা কওমিয়া মাদরাসায় আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০১:০২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :