ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা পৌর শহরের নারায়নপুরে স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়ীতে ২৪প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়ীতে বুধবার (২জুলাই) ২৭তম বার্ষিকী ২৪প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শুরু হয়েছে। আগের দিন মঙ্গলবার রাতে মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। তারকব্রহ্ম মহানাম সংকীর্তন চলবে ৪ জুলাই পর্যন্ত। ৫ জুলাই মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

–

জানা যায়, বুধবার ভোর থেকে তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শুরু হয়েছে। এবারে পাংশার শিব মন্দির সম্প্রদায়, পাংশা সেনগ্রামের শ্রী গুরু সম্প্রদায়, সাতক্ষীরার আদি নন্দগোপাল সম্প্রদায় ও মা যশোদা অষ্টসখী সম্প্রদায়, যশোরের গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় ও ঝিনাইদহের জয়নিতাই সম্প্রদায় মহানাম সংকীর্তন পরিবেশন করছে।
সনাতন ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার বহু নারী পুরুষ ভক্তবৃন্দ মনোযোগ সহকারে মহানাম সংকীর্তন শুনছেন। মহানাম যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

–

স্বর্গীয় হরিপদ কুন্ডুর পুত্র সঞ্জীব কুমার কুন্ডু, ড. দেবদাস কুন্ডু, ড. দীপক কুমার কুন্ডু, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু ও সহযোগী অধ্যাপক ডা. নৃপেন কুমার কুন্ডু শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করছেন।

–

মহানাম যজ্ঞানুষ্ঠানে স্বর্গীয় হরিপদ কুন্ডু, তার স্ত্রী স্বর্গীয় সেবাদাসী কুন্ডু ও তাদের ৪র্থ পুত্র পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের পরপর ৫বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর, ২০২৪ সালের ৮ মার্চ অকাল প্রয়াত গোবিন্দ চন্দ্র কুন্ডুর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে।

–

দীর্ঘ ২৭ বছর ধরে এই তিথিতে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্গীয় হরিপদ কুন্ডুর ছেলে, পাংশার সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করার জন্য স্ববান্ধব উপস্থিতি ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

-পাংশা পৌর শহরের নারায়নপুরে স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়ীতে বুধবার ২৪প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

পাংশা পৌর শহরের নারায়নপুরে স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়ীতে ২৪প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :