ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শনিবার প্রথম ডোজ

পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে করোনার গণটিকাদানের প্রস্তুতি সম্পন্ন

সরকারীভাবে শনিবার ৭ আগস্ট থেকে দেশব্যাপী পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। গণটিকাদান কার্যক্রমের অংশ হিসেবে পাংশা উপজেলায় পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

জানা যায়, পাংশা পৌরসভাসহ বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, শরিষা, কলিমহর ও কসবামাজাইল ইউপিতে ১টি করে গণটিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ থাকবে।

কেন্দ্রগুলো হলো- পাংশা পৌরসভার পাংশা উচ্চ বালিকা বিদ্যালয়, বাহাদুরপুর ইউপির সেনগ্রাম ফাজিল মাদরাসা, হাবাসপুর ইউপির হাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যশাই ইউপির যশাই ইউনিয়ন পরিষদ, মাছপাড়া ইউপির মেঘনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবুপাড়া ইউপির ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৌরাট ইউপির রূপিয়াট দাখিল মাদরাসা, পাট্টা ইউপির বয়রাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরিষা ইউপির প্রেমটিয়া-শরিষা উচ্চ বিদ্যালয়, কলিমহর ইউপির পরানপুর-দুরশনদিয়া দাখিল মাদরাসা ও কসবামাজাইল ইউপির কেওয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়।

শুক্রবার ৬ আগস্ট সন্ধ্যায় জানতে চাইলে করোনা ভাইরাসের গণটিকাদান প্রসঙ্গে পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান জানান, প্রথম পর্যায়ে পৌরসভা বা ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ড যা বর্তমানের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জনসাধারণের জন্য ১টি করে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

টিকাদান কার্যক্রমের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ করা হবে। প্রতিটি বুথে ২জন করে টিকাদানকারী ও ৩জন করে স্বেচ্ছাসেবী কাজ করবেন। প্রতিটি কেন্দ্রে ১জন করে সুপারভাইজার টিকাদান কার্যক্রম মনিটরিং করবেন।

তৈয়বুর রহমান আরও জানান, প্রতিটি কেন্দ্রে প্রথম দিনে প্রথম ডোজ হিসেবে মোট ৬শ’ ডোজ টিকা প্রদান করা হবে। ২৫ বছর বা তদুর্ধ্ব জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন। এ লক্ষে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। গণটিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

শনিবার প্রথম ডোজ

পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে করোনার গণটিকাদানের প্রস্তুতি সম্পন্ন

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :