ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

পাংশা মডেল থানা পুলিশ গত সোমবার দিবগত রাতে উপজেলার মাছপাড়া ইউপির কানুখালী গ্রামে অভিযান চালিয়ে ১হাজার ৭শ’টি মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা খয়বর মোল্লাকে গ্রেফতার করে

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত সোমবার ২২ আগস্ট দিবগত রাতে উপজেলার মাছপাড়া ইউপির কানুখালী গ্রামে অভিযান চালিয়ে ১হাজার ৭শ’টি মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা খয়বর মোল্লা (৪৫)কে গ্রেফতার করেছে। ধৃত খয়বর মোল্লা কানুখালী গ্রামের মৃত আসমত মোল্লার ছেলে। একই গ্রামের জহির মোল্লার বাড়ীর ভাড়াটিয়া সে। ভাড়ায় থাকা বাড়ীতে অভিযান চালিয়ে ১হাজার ৭শ’টি মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে এসআই দিপঙ্কর কুন্ডু, এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সোমবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে কানুখালী গ্রামের খয়বর মোল্লার ভাড়াটিয়া বাড়ীতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মাদক বিক্রেতা খয়বর মোল্লাকে আটক করতে সক্ষম হয় আভিযানিক পুলিশের দল।

ঘটনা স্থলে ধৃত খয়বর মোল্লার দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা একটি লাল শপিং ব্যাগের মধ্যে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো ৮টি পোটলায় মোট ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৪হাজার টাকা এছাড়া পুলিশের জিজ্ঞাসাবাদে খয়বর মোল্লার স্বীকারোক্তি ও তার দেখানো মতে তার ভাড়াটিয়া বসতবাড়ীর উঠানের পশ্চিম পার্শ্বে ময়লা-আবর্জনা রাখার  স্থান থেকে একটি লাল রংয়ের প্লাস্টিকের কনটেইনারের মধ্যে রক্ষিত ১হাজার ৭শ’টি মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৩লাখ ৪০হাজার টাকা।

আরও পড়ুনঃ ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এ ব্যাপারে খয়বর মোল্লাকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন এসআই দিপঙ্কর কুন্ডু। মামলা নং ১৪, তারিখ ২২/০৮/২০২২ ইং। ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/২৯(ক)। মামলাটি এসআই মোঃ আকরাম হোসেন তদন্ত করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

আপডেট টাইম : ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :