ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে ফেসবুকে মিথ্যা অব্যাহতির চিঠি প্রচারের নেপথ্য নিয়ে প্রশ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত ৩ নভেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি এডিট করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ভাইরাল করে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা অব্যাহতির কথিত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের নেপথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কারা কেনো বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা অপপ্রচারে নেমেছে তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
এ ব্যাপারে সোমবার ( ৪ নভেম্বর) দুপুরে যোগাযোগ করা হলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, মিথ্যা জিনিস নিয়ে কোন মন্তব্য করবো না। নিজ হাতে কোন চিঠি পেলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাংশা পৌর বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাহারাম হোসেন সরদার প্রতিক্রিয়ায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। মিথ্যাচারের সাথে জড়িতদের সনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজন নেতাকর্মীর সাথে আলাপকালে তারা জানান, চাঁদ আলী খান বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব। তিনি পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান। তার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা রয়েছে। এখানে বিএনপির রাজনৈতিক গ্রুপিং আছে। বিএনপি নেতা চাঁদ আলী খানের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা বিনষ্টে স্বার্থান্বেষী মহল পানি ঘোলা করে নোংরা রাজনীতি করছে।

অনুসন্ধানে জানা গেছে, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলমকে সংগঠনের সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোরশেদ হাবিব সোহেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে কে বা কারা ওই প্রেস বিজ্ঞপ্তি এডিট করে গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোরশেদ হাবিব সোহেলের নামের স্থলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামের নাম যুক্ত করে ফেসবুকে ছাড়ে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক

error: Content is protected !!

পাংশা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে ফেসবুকে মিথ্যা অব্যাহতির চিঠি প্রচারের নেপথ্য নিয়ে প্রশ্ন

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :