ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

মোক্তার হোসেন:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন মঞ্চে যশাই ইউনিয়ন বিএনপির নেতা মাহবুব হক বকুল, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরিফুল ইসলাম এবং পাংশা উপজেলা মহিলা দলের সভাপতি রাশিদা বেগম স্বপ্না—এই তিনজন বিএনপির দলীয় সদস্য নবায়ন ফরম পূরণ করেন।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাজী মানিক এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দলীয় নির্দেশনা মোতাবেক সদস্য নবায়ন ফরম পূরণের গুরুত্বারোপ করেন।

কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম (হুমায়ুন মাস্টার)সহ পাংশা উপজেলা, পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে পাংশা পৌরসভা ও সকল ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে দলীয় সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :