ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা উপজেলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহারের ট্যাব পেলো ১৪৪জন মেধাবী মাদ্রাসা শিক্ষার্থী

-পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহারের ট্যাব তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত “জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনের লক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহারের ট্যাব পেয়েছে ২৪টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪জন মেধাবী শিক্ষার্থী। সোমবার (৮মে) সকালে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা অর্জন করে সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ এর আগে পাংশা উপজেলার ৩৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২২২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহারের ট্যাব বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

পাংশা উপজেলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহারের ট্যাব পেলো ১৪৪জন মেধাবী মাদ্রাসা শিক্ষার্থী

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :