আপডেট টাইম :
১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
২০৫
বার পঠিত
পাংশা উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৮ অক্টোবর) বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী জেলেরা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর আওতায় ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত পদ্মায় ইলিশ আহরণে বিরত থাকার অঙ্গীকার করেন। পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ জানান, বাহাদুরপুর ইউনিয়নে ২১২ জন নিবন্ধিত জেলে আছেন। এদের মধ্যে ১৮১ জন ২৫ কেজি করে ভিজিএফ’র চাল পাচ্ছেন। বরাদ্দ পাওয়ার সাপেক্ষে বাকি জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে। আরও পড়ুনঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসক: জনগণের জন্য কাজ করার অঙ্গীকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহ. জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. রাশেদুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, ইউপি মেম্বার মো. ওয়াজেদ আলী মোল্লা (ডাবলু) সহ অন্যান্য মেম্বারগণ।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৮ অক্টোবর) বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী জেলেরা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর আওতায় ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত পদ্মায় ইলিশ আহরণে বিরত থাকার অঙ্গীকার করেন।
পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ জানান, বাহাদুরপুর ইউনিয়নে ২১২ জন নিবন্ধিত জেলে আছেন। এদের মধ্যে ১৮১ জন ২৫ কেজি করে ভিজিএফ’র চাল পাচ্ছেন। বরাদ্দ পাওয়ার সাপেক্ষে বাকি জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে।