ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা উপজেলায় অনুষ্ঠিত হলো ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মঙ্গলবার (৮ অক্টোবর) ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, পাংশা এই কর্মসূচির আয়োজন করে।

পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মো. ফিরোজ হোসেনের উপস্থাপনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেল। তিনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি সন্তানের খেলাধুলায় অনুপ্রাণিত করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আকরাম হোসেন ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, মুছিদাহ বনগ্রাম আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল কাদের ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। এছাড়া পাংশা উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

পাংশা উপজেলায় অনুষ্ঠিত হলো ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট টাইম : ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :