ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণ

পাংশায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপিত

পাংশা উপজেলায় শনিবার নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন করা হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শনিবার ৬ নভেম্বর “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।

পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সমবায়ী সদস্য হেলাল উদ্দিন ও রোকেয়া বেগম বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার। উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমিতি হিসেবে বাহাদুরপুর ইউপির অগ্রণী সঞ্চয় ও ঋণদান সমবায় সমতি লিমিটেড, কলিমহর ইউপির হাটবনগ্রাম শাপলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও হাবাসপুর ইউপির সাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে হাবাসপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।

অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্যে সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার বলেন, ১৯৭২ সালে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সমবায় দিবসের প্রবর্তন করেন। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

তিনি বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী পিতার আদর্শে, পিতার দর্শনের সাথে তার সমবায় দর্শনকে কাজে লাগিয়ে এদেশের নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীকে উজ্জীবিত করার জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। এস.এম কামরুন্নাহার পাংশা উপজেলার সার্বিক কার্যক্রম তুলে ধরে সমবায়ীদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণ

পাংশায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপিত

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :