ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ৪টি মসজিদে প্রফেসর ডঃ কে.এম মহসীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাংশা কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পর ডঃ কে.এম মহসীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাংশার কৃতী সন্তান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, গুণী ব্যক্তিত্ব ইতিহাসবিদ ডঃ কে.এম মহসীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার ২৬ ফেব্রæয়ারী জুম্মার নামাজের পর পাংশা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, পাংশা মডেল থানা মসজিদ, হাবাসপুর মিয়াপাড়া জামে মসজিদ ও বাহাদুরপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাংশা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব ও পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুছা আশয়ারী। অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য নাসিরুল হক সাবু ও মসলেম উদ্দিন মোমেন, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদসহ মসজিদের মুসল্লী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। ডঃ কে.এম মহসীনের ভাতিজা পারভেজ খান সোহেলের সার্বিক তত্ত¡াবধানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ডঃ কে.এম মহসীনের জন্মস্থান পাংশার হাবাসপুর ইউপির হাবাসপুর মিয়া পাড়া গ্রামে। তিনি হাবাসপুর ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান ও কলা অনুষদের সাবেক ডীন, ঢাকাস্থ হাবাসপুর-বাহাদুরপুর প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ছিলেন।

গত ২২ ফেব্রæয়ারী সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে হাবাসপুর ডঃ কাজী মোতাহার হোসেন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা প্রকাশ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

পাংশায় ৪টি মসজিদে প্রফেসর ডঃ কে.এম মহসীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :