ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ১১২৫তম কাব-স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

পাংশা উপজেলা পরিষদ হলরুমে বুধবার ১১২৫তম কাব-স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস, পাংশা উপজেলা শাখার উদ্যোগে বুধবার ৩ নভেম্বর পাংশা উপজেলা পরিষদ হলরুমে ১১২৫তম কাব-স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মেহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, বাংলাদেশ স্কাউটস ফরিদপুরের উপ পরিচালক মোঃ শামীমুল ইসলাম, স্কাউটস উডবেজার শচীনন্দন দাস ও পাংশা উপজেলা স্কাউটস’র সম্পাদক সামসুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ওরিয়েন্টেশন কোর্সে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন স্কাউটার অখিল কুমার কুন্ডু এ.এল.টি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানকে আদর্শবান দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়তে হলে স্কাউটিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটসদল গঠন ও পরিচালনা বাধ্যতামূলক করেছে।ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটস আন্দোলনে সম্পৃক্ত হওয়ার গুরুত্বারোপ করেন বক্তারা।

জানা যায়, ওরিয়েন্টেশন কোর্সে পাংশা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০জন শিক্ষক অংশগ্রহণ করেন। কাবদল কিভাবে গঠন করতে হয় এবং স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেকে যোগ্য কাব লিডার হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ওরিয়েন্টেশন কোর্স শেষে সংশ্লিষ্ট সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কাউটস নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় ১১২৫তম কাব-স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :