ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস গত বৃহস্পতিবার বিকেলে পাংশার স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস গত বৃহস্পতিবার ১৪ অক্টোবর পাংশা শহরস্থ স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন। তিনি স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল চার দিকে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস। এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা নাসরীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও তার সহধর্মিনী মিতু দাসকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পাংশা পৌরসভার নারায়নপুর এলাকার স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত। রেজিঃ নং মবিঅ/রেজিঃ/১৯২/২০১৮। প্রতিষ্ঠার পর থেকে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে হস্তশিল্প প্রশিক্ষণ, গৃহপালিত গবাদি পশু পাখি পালনে প্রশিক্ষণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। একইদিন দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও কিশোরী ক্লাব পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস

আপডেট টাইম : ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :