ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতীয় পার্টির উদ্যোগে

পাংশায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার ১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদ, পাংশা শাহজুই (র.) কামিল মাদরাসা সংলগ্ন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং পাট্টা ইউপির মাজাইল সিদ্দিকিয়া খানকা শরীফ শাহী জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা শাহজুই হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খানি অনুষ্ঠিত হয়।

জানা যায়, বুধবার যোহরের নামাজের পর পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মো. রকিবুল ইসলাম শামীম, পাংশা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মাওলানা মো. লোকমান হোসেন, পাংশা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি কে.এম ফজলুল হক বাবু ও রংপুরে এলজিইডিতে কর্মরত মো. সাইফুল ইসলাম প্রমূখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাংশা পৌরসভা জাতীয় পার্টির সহসভাপতি মোতালেব হোসেন বিশ্বাসসহ মসজিদের মুসল্লী, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ রুস্তম আলী।

এছাড়া যোহরের নামাজের পর পাংশা শাহজুই হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খানি শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. জিল্লুর রহমান। মাগরিবের নামাজের পর মাজাইল সিদ্দিকিয়া খানকা শরীফ শাহী জামে মসজিদে জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদে বুধবার দুপুরে জাতীয় পার্টি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের একাংশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জাতীয় পার্টির উদ্যোগে

পাংশায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :