ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য দীর্ঘ কয়েক বছর !

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘ কয়েক বছর ধরে শূন্য রয়েছে।

জানা যায়, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে ১জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ১জন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ১জন একাডেমীক সুপারভাইজার, ১জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১জন অফিস সহায়ক ও ১জন নৈশ প্রহরীর পদ রয়েছে। এর মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘ কয়েক বছর ধরে শূন্য রয়েছে।

এ ব্যাপারে তথ্য জানতে সোমবার ৬ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতারের দেখা মেলেনি। একাডেমীক সুপারভাইজার তৃপ্তি রানী জানান, তিনি অত্র দপ্তরে ৬ বছর ধরে কর্মরত। এ সময়ের মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কাউকে পান নি তিনি।

সূত্র জানায়, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম নাসিম আখতারের কালুখালী উপজেলায় বদলী হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন তিনি। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

এসএম নাসিম আখতার ২০১৭ সালের ৬ আগস্ট পাংশা উপজেলায় যোগদান করেন। বদলী হয়ে পাংশা উপজেলায় আসছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

পাংশায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য দীর্ঘ কয়েক বছর !

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :