ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত সাবেক ওসি মিজানুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

পাংশার জাগির কয়া গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত পাংশা মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠানে স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির জাগির কয়া গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত পাংশা মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার ৩১ জানুয়ারী বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে এ উপলক্ষে স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাগির কয়া গ্রামে ঘটনাস্থলে নির্মিত নিহত সাবেক ওসি এস.এম মিজানুর রহমানের স্মৃতিফলকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে থানা পুলিশ ও জাগির কয়া গ্রামবাসীর উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সাবেক ওসি এস.এম মিজানুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একমিনিট নিরবতা পালন করা হয়।

২০০৪ সালের ৩১ জানুয়ারি পাংশার জাগির কয়া গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত পাংশা মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এ.কে.এম শরিফুল হুদা সাগর মাস্টার ও পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
সাবেক ওসি এস.এম মিজানুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।

অনুষ্ঠানে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম, হাফেজ মোঃ আবিদুর রহমান, আবু আব্দুল্লাহ পলাশ, জিয়াউর রহমান মহির, মোঃ মুন্নাফ মোল্লা, হায়াত আলী মাষ্টার, শেখ ফরিদ উদ্দিন মাষ্টার, আব্দুল মালেক মাস্টার, মোস্তাফিজুর রহমান মাষ্টার ও নজরুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও হাফিজিয়াখানার কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ পাংশা মডেল থানার সাবেক ওসি এস.এম মিজানুর রহমান ২০০৪ সালের ৩১ জানুয়ারী রাতে সন্ত্রাসবিরোধী এক অভিযানে পাট্টা ইউপির জাগির কয়া গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

পাংশার জাগির কয়া গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত পাংশা মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা  ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

পাংশায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত সাবেক ওসি মিজানুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :