ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাংশায় শুক্রবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শুক্রবার ১জুলাই বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় পাংশা আদি মহাশ্মশান চত্বর থেকে শুরু করে পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা পুরাতন বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে বিকেল পৌনে সাতটার দিকে রথযাত্রা শেষ করা হয়। রথযাত্রা উপলক্ষে মন্দিরে পূজার আয়োজন করা হয়।

জানা যায়, রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শতশত নারী-পুরুষ ভক্তবৃন্দ পাংশা আদি মহাশ্মশানে সমবেত হয়। বিকেল সাড়ে পাঁচটায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে বিশাল রশি ধরে টেনে রথযাত্রা শুরু হয়।

এ সময় পাংশা আদি মহাশ্মাশান কমিটির সাবেক সভাপতি অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা রথযাত্রা উৎসব কমিটির সভাপতি, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটি ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন রায়, পাংশা উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব, পাংশা রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ও পাংশা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, প্রফুল্ল কুমার দে, সুনীল বিশ্বাস, নিতাই দত্ত, চন্ডীচরণ ঘোষ, লিটন কুমার বিশ্বাস, গৌতম বসাক, মহনলাল আগরওয়ালা, হিমাংশু কুন্ডু রকেটসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। রথযাত্রা উৎসব উপলক্ষে পাংশা আদি মহাশ্মশানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ মধুখালীতে জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসব

পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম, শ্রীকৃষ্ণ সেবা সংঘ, শ্রী গৌরাঙ্গ সংঘ, পাংশা আদি মহাশ্মশান কমিটি, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও শিব মন্দিরসহ অন্যান্য সনাতন ধর্মীয় সংগঠন এ রথযাত্রা উৎসবের আয়োজন করে। আগামী ৯ জুলাই উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

পাংশায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :