ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় শেখ রাসেল দিবস পালিত

পাংশায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস-২০২২ পালন করা হয়

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ১৮ অক্টোবর ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’-২০২২ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা, কেন্দ্রীয় আয়োজিত উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, শেখ রাসেলের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তর কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একইসাথে শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

পাংশা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

জানা যায়, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, পাংশা মডেল থানা, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ আলীম, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম, পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মাহবুবা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইশরাকের পদত্যাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

error: Content is protected !!

পাংশায় শেখ রাসেল দিবস পালিত

আপডেট টাইম : ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :