ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব-২০২১ সম্পন্ন

পাংশায় শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার সন্ধ্যারাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব-২০২১ সম্পন্ন হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শুক্রবার ১৫ অক্টোবর সন্ধ্যারাতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২১ সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পাংশা পৌরসভা এলাকার অধিকাংশ পূজামন্ডপের প্রতিমা পাংশা আদি মহাশ্মশানের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিসর্জন দেওয়া হয়। আরতি করতে করতে ভক্তরা পুকুরে প্রতিমা বিসর্জন দেয়।

জানা যায়, পাংশা আদি মহাশ্মশানে প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস সাগার, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হয়।

এছাড়া অন্যান্য এলাকায় সুবিধাজনক স্থানে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বছর পাংশা উপজেলায় মোট ৯৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। এর মধ্যে পাংশা পৌরসভা এলাকায় ২৩টি, বাহাদুরপুর ইউনিয়নে ৫টি, হাবাসপুর ইউনিয়নে ৫টি, বাবুপাড়া ইউনিয়নে ৩টি, মাছপাড়া ইউনিয়নে ৭টি, কলিমহর ইউনিয়নে ১১টি, সরিষা ইউনিয়নে ১২টি, কসবামাজাইল ইউনিয়নে ১৩টি, পাট্টা ইউনিয়নে ১০টি, মৌরাট ইউনিয়নে ৭টি ও যশাই ইউনিয়নে ২টি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব-২০২১ সম্পন্ন

আপডেট টাইম : ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :