ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশের অভিযানে গ্রেফতার-১

পাংশায় যৌতুকের কারণে গৃহবধূকে হত্যার অভিযোগে থানায় মামলা

পাংশায় রবিবার রাতে অভিযান চালিয়ে সেলিম রেজা অরফে বাবু প্রামানিক নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। -ছবিঃ সময়ের প্রত্যাশা প্রতিনিধি।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় যৌতুকের কারণে নির্যাতন করে পরিকল্পিত ভাবে হাফিজা খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সেলিম রেজা অরফে বাবু প্রামানিক (২৫) নামের একজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত আসামী বাবু প্রামানিক পাংশা উপজেলার যশাই ইউপির চর লক্ষèীপুর গ্রামের আরশেদ প্রামানিকের ছেলে। রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, শনিবার রাতে চর লক্ষèীপুর গ্রামে স্বামীর বাড়িতে গৃহবধূ হাফিজা খাতুনকে যৌতুকের কারণে নির্যাতন ও পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। হত্যার পর গলায় ওড়না দিয়ে বসতঘরের বারান্দায় বাঁশের আড়ার সাথে ফাঁস নিয়েছে বলে স্বামী সাবু প্রামানিক প্রচার করে।

নিহত হাফিজা খাতুন চর লক্ষèীপুর গ্রামের সাবু প্রামানিকের স্ত্রী। প্রায় চার বছর আগে সাবু প্রামানিকের সাথে একই উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামের হাবিবুর রহমান প্রামানিকের মেয়ে হাফিজা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর ছয় মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় নিহত হাফিজা খাতুনের ভাই মাহাবুবুর রহমান হাসান বাদী হয়ে সাবু প্রামানিক ও তার ভাই বাবু প্রামানিকসহ চারজনকে এজাহারনামীয় আসামী করে মামলা দায়ের করে। মামলা নং ১০, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) ১১(ক)/৩০।

মাহাবুবুর রহমান হাসান মামলার অভিযোগে বলেন, তার বোন হাফিজা খাতুনকে যৌতুকের জন্য নির্যাতন করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার ডান কানের নিচে, থুতনির নিচে, থুতনির ডান পাশে, গলার ডান পাশে, ডান কাঁধের নিচে, ডান ও বাম হাতের কনুইয়ের উপরে ও নিচে এবং ডান পায়ের হাটুর নিচে জখমের চিহ্ন আছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান আসামী সেলিম রেজা অরফে বাবু প্রামানিককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পুলিশের অভিযানে গ্রেফতার-১

পাংশায় যৌতুকের কারণে গৃহবধূকে হত্যার অভিযোগে থানায় মামলা

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :