ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

পাংশায় সোমবার দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ (৭-২৮ অক্টোবর) বিষয়ে সোমবার ৩ অক্টোবর দুপুরে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, ইউএলও ডাঃ মোঃ মোত্তালেব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী হেকমত আলী, শিক্ষা অফিসার কেএম নজরুল ইসলাম, সমবায় অফিসার এসএম কামরুন্নাহার, মৎস্য দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, সরকার ঘোষিত ৭ই অক্টোবর থেকে ২৮শে অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযানের সময় পদ্মানদীতে আইন অমান্যকারী ব্যক্তিকে আটক এবং তার ব্যবহৃত জাল ও নৌকা জব্দ করে আইনের আওতায় আনা হবে। এসব বিষয়ে জনসচেতনা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

পাংশায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :