ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক সিলগালাসহ ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় রবিবার (২৯ মে) নিবন্ধন বিহীন ও নিবন্ধন নবায়ন বিহীন ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পাংশা উপজেলা সড়কের পাশে অবস্থিত এনআর ক্লিনিক এবং শিল্পকলা মোড়ের পাশে মা, শিশু ও ডায়াবেটিস হাসপাতালের সিলগালাসহ ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এছাড়া পাংশার মৈশালা এলাকাস্থ মইন চক্ষু ক্লিনিকে ৫ হাজার টাকা ও পাংশা উপজেলা সড়কের পাশে অবস্থিত মেডিল্যান্ড হাসপাতালে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিবন্ধন বিহীন ও নিবন্ধন নবায়ন বিহীন ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ কলেজের পাঠদান বন্ধ রেখে আ’লীগ নেতাদের শুভেচ্ছাঃ ‘মহৎ’ কাজ বললেন উপাধ্যক্ষ

উল্লেখিত বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল ছাড়াও একাধিক ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে জনস্বার্থে সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

অভিযানের সময় পাংশা হাসপাতালের আরএমও ডা. তরুন কুমার পাল, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান এবং পাংশা মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

আভিযানিক দলের একটি সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা ও দিক নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। নিয়ম নীতি বহির্ভূতভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক সিলগালাসহ ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :