ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সরদার আব্দুস সোবহান মাস্টারের কুলখানী অনুষ্ঠিত

পাংশা শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে মঙ্গলবার দুপুরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সরদার আব্দুস সোবহান মাস্টারের কুলখানী অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা পৌরশহরের মাগুড়াডাঙ্গী গ্রামে মঙ্গলবার ১৬ মার্চ দুপুরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সরদার আব্দুস সোবহান মাস্টারের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সরদার আব্দুস সোবহান (৮৬) গত ১৩ মার্চ ভোর ৫টার সময় বার্ধক্যজনিত কারণে মাগুড়াডাঙ্গী নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন।

কুলখানী অনুষ্ঠানে মরহুম সরদার আব্দুস সোবহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, পাংশা সরকারী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, মাওলানা মোঃ আব্দুল কাদের ও মোঃ ইউনুস হুসাইন।

রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা নাসিরুল হক সাবু, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান (ডাবলু), পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খোন্দকার মাহবুব হোসেন রিপন, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাজবাড়ী জাহানারা বেগম কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ ফরিদুজ্জামান ফরিদ, বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, হারুন অর রশীদ, মরহুমের আত্মীয়-স্বজন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ সরদার আব্দুস সোবহান ১৯৯২ সালে কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরগ্রহণ করেন। বেশ কিছুদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। শিক্ষকতা ও সুস্থকালীন সময়ে তিনি বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনের উপর তাফসীর পেশ করতেন। তিনি সাহিত্যচর্চা করতেন।

কোরআনের দর্পন নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এয়াকুব আলী চৌধুরীর জীবনীসহ তার একাধিক গ্রন্থ অপ্রকাশিত রয়েছে। সরদার আব্দুস সোবহান মাস্টার একজন গুণী মানুষ ছিলেন। তিনি প্রবীণ ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের ভগ্নিপতি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

পাংশায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সরদার আব্দুস সোবহান মাস্টারের কুলখানী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :