ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছাত্রলীগ ও যুবলীগের যৌথ আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে

পাংশায় বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

পাংশা পৌরসভা মাঠে শনিবার বিকেলে ছাত্রলীগ ও যুবলীগের যৌথ আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে শনিবার ২৭ মার্চ বিকেলে বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন (পাতা), পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো চৌধুরী), পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ডের পরপর ৫বার নির্বাচিত কাউন্সিলর ওদুদ সরদার (অতুর), পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাকিল ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, কেউ ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার (বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম) মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারবে না। অতি বাড়াবাড়ী করলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী দেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। তিনি বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর এ জন্য আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনকে সুসংগঠিত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে মুখে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাচলের গুরুত্বারোপ করে সাংগঠনিক দিক-নির্দেশনা প্রদান করেন।

সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা (হান্নান মাস্টার), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, আওয়ামী লীগ নেতা অনিল কুমার বিশ্বাস, সুব্রত কুমার দাস সাগর, শওকত আলী সরদার, পাংশা উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ পাংশা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে বাদ্যযন্ত্রসহ মিছিলসহকারে সমাবেশে যোগদেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ছাত্রলীগ ও যুবলীগের যৌথ আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে

পাংশায় বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :