ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে

পাংশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী পালিত

পাংশা উপজেলা পরিষদের হলরুমে রবিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নারীদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় রবিবার ৮ আগস্ট বঙ্গমাতা “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদ হলরুমে মহিলাদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার। উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অসাধারণ মনোবল ও দূরদর্শিতার অধিকারী ছিলেন। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে তার ধৈর্য, সহনশীলতা, বিচক্ষণতা ও সামগ্রিক চিন্তা-চেতনা অনুসরণীয়। যা লালন করলে নারী সমাজের কল্যাণ বয়ে আনবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বঙ্গমাতা বঙ্গবন্ধুকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণসহ রাজনৈতিক জীবনে তার প্রভাব ছিল অপরিসীম। দেশ ও জাতি গঠনে বঙ্গমাতার অসামান্য অবদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা।

আলোচনা সভা শেষে কয়েকজন নারীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, হারমোনিয়াম, ক্যারামবোর্ড ও লুডুরকোর্টসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে

পাংশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :