ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় প্রাণি বৈচিত্রের সমাহারে মুখরিত প্রাণিসম্পদ প্রদর্শনী

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শতাধিক খামারির গৃহপালিত প্রাণি বৈচিত্রের সমাহারে মুখরিত হয়ে ওঠে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২। গত বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, বিশিষ্ট খামারি ও পাংশা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন।

উপস্থাপনা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোত্তালিব আলী। অনুষ্ঠানে খামারিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং খামারিদের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। জানা যায়, পাংশা উপজেলার শতাধিক খামারি তাদের খামারের আকর্ষনীয় গরু, ছাগল, হাঁস, মুরগী, ভেড়া, কবুতর ও নানা প্রজাতির প্রাণি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

বিভিন্ন বয়সের অসংখ্য নারী-পুরুষ প্রদর্শনী উপভোগ করেন। অনুষ্ঠানে যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খান, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, খামারিবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় প্রাণি বৈচিত্রের সমাহারে মুখরিত প্রাণিসম্পদ প্রদর্শনী

আপডেট টাইম : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :