ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক নারী হাসপাতালে

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে রেহেনা খাতুন (৫০) নামের এক নারী পাংশা হাসপাতালে ভর্তি হয়েছেন। রেহেনা খাতুনের বাড়ী পাংশা উপজেলা কলিমহর ইউপির ৮নং ওয়ার্ডের বিল সারিন্দিয়া গ্রামে। তার স্বামীর নাম আব্দুল ওহাব মল্লিক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে নিজ বাড়ীর উপর হামলার শিকার হয় সে। জানা যায়, ওহাব মল্লিকের বড়ভাই আব্দুল হক বাড়িতে একতলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন। ভবনের ছাদের পানি বের করার জন্য যেখানে পাইপ দিয়েছেন তাতে ওহাব মল্লিকের জায়গায় পানি পড়বে। বিশেষ করে ওহাব মল্লিকের খড়ের পালার উপর পানি পড়বে। তাতে ওহাব মল্লিকের ক্ষতি হবে। এ কারণে ছাদের পাইপ সরিয়ে অন্যদিকে লাগানোর কথা বলায় তারা ক্ষুব্ধ হয়।

এ নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আব্দুল হকের নির্দেশে তার দুই পুত্র কামাল ও মাসুদসহ ৪/৫ জন ওহাব মল্লিকের পরিবারের লোকজনের উপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

হামলায় ওহাব মল্লিকের স্ত্রী রেহেনা খাতুন (৫০), কন্যা তাসলিমা (৩০) ও পুত্র আব্দুল মামুন (২২) আহত হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রেহেনা খাতুনকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয় এবং তাসলিমা ও মামুনকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত ওহাব মল্লিক জানান, হামলার ঘটনায় তার স্ত্রী রেহেনা খাতুনের মাথায় ও চোখের উপরে কপালে বেশ কয়েকটি সেলাই লেগেছে। বাম হাতের ১টি আঙ্গুলের মাথা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে কাটা ফাটা ও ফোলা জখম হয়েছে। ঘটনার পর থেকে তারা আতংকের মধ্যে রয়েছেন। ন্যাক্কারজনক হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক নারী হাসপাতালে

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :