ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পৃথকস্থানে ৪টি গোলোযোগ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর, বাবুপাড়া, কশবামাজাইল ও মাছপাড়া ইউপিতে গত কয়েকদিনে পৃথক ৪টি গোলোযোগের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ কয়েকজন আহত হয়েছেন।

জানা যায়, শনিবার ২৪ এপ্রিল সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম-কালিতলাবাজারে মৃত হারেজ প্রামানিকের ছেলে নজরুল ও মৃত খবির প্রামানিকের ছেলে দাউদের মধ্যে গোলোযোগ হয়। গোলোযোগে দাউদ (৩৮) গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। পাংশা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এরআগে গত শুক্রবার ২৩ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কশবামাজাইল ইউপির নটাভাঙ্গা পূবের মাঠে আবু সাঈদ ও কাদেরের দখলীয় ১০/১২ শতাংশের একটি জমি হারান, তবারক ও তুহিন বহিরাগত লোকজন নিয়ে জবরদখলের চেষ্টা চালালে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কশবামাজাইল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বেশ কিছুদিন ধরে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্ব›দ্ব চলছে। এ নিয়ে যে কোনো মুহুর্তে বড় ধরণের গোলোযোগের আশংকা রয়েছে বলে জানা গেছে। একইদিন শুক্রবার দুপুরে বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের আমতলা নামক এলাকায় জমির সীমানা নিয়ে গোলোযোগের ঘটনায় মহিলাসহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া গত ১৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মাছপাড়া ইউপির গাঁড়াল গ্রামে সৃষ্ট গোলোযোগের ঘটনায় ওমর আলী খাঁ (২৫) ও শফিকুল ইসলাম মন্ডল (৩৫) নামের দুইজন আহত হন। তাদেরকে খোকসা হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

পাংশায় পৃথকস্থানে ৪টি গোলোযোগ

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :