আপডেট টাইম :
০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
৩৫০
বার পঠিত
পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পাংশায় পুলিশ প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত
রাজবাড়ী জেলার পাংশায় পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পাংশা মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর পুলিশ কর্মকর্তারা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের গৌরব গাঁথা জীবন ও কর্মের উপর আলোচনা করেন পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। কর্মকর্তারা শোকাবহ আগস্টের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালসহ ১৫ আগস্ট নিহতদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাসহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
রাজবাড়ী জেলার পাংশায় পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পাংশা মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পুলিশ কর্মকর্তারা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের গৌরব গাঁথা জীবন ও কর্মের উপর আলোচনা করেন পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। কর্মকর্তারা শোকাবহ আগস্টের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালসহ ১৫ আগস্ট নিহতদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাসহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।