ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পুলিশের পৃথক অভিযানে অবৈধ অস্ত্র-গুলি ও ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-২

পাংশায় সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি এবং ইয়াবা-গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত সোমবার ৪ জুলাই দিবাগত রাতে পৃথক অভিযানে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ আশরাফুল মন্ডল (৩৫) এবং ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম (৩৩)কে গ্রেফতার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
মাদকঃ উপজেলার মাছপাড়া ইউপির কানুখালী গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম (৩৩) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আরিফুল ইসলাম মাছপাড়া ইউপির কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের সময় মাছপাড়া ইউপির কানুখালী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করে। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফুলের স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

মাদক উদ্ধারের ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ২, তারিখ ৫/৭/২০২২ ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ১০(ক)/ ৩৬(১) টেবিল ১৯(ক)।

অবৈধ অস্ত্র-গুলিঃ উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আশরাফুল মন্ডল (৩৫) নামের এক সন্ত্রাসীকে ২টি ওয়ার শুটারগান ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আশরাফুল মন্ডল সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে। আশরাফুলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৭টি মামলা রয়েছে। সে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটের সময় বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জনৈক নজরুল ইসলামের একটি মেহগণি বাগানের মধ্য হতে সন্ত্রাসী আশরাফুল মন্ডলকে গ্রেফতার করে। সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদে আশরাফুলের স্বীকারোক্তি ও দেখানো মতে পুলিশ ওই মেহগণি বাগানের পাটকাঠির পালার মধ্য থেকে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

আরও পড়ুনঃ কালুখালীতে স্বামীর সংসারে ফিরে যেতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

আশরাফুল ঘোড়ার গাড়ি চালানোর আড়ালে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল। অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় আশরাফুল মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩, তারিখ ৫/৭/২০২২ ইং, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ)(এফ)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান তথ্য নিশ্চিত করেন। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের অচলাবস্থা ২৮ দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

error: Content is protected !!

পাংশায় পুলিশের পৃথক অভিযানে অবৈধ অস্ত্র-গুলি ও ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-২

আপডেট টাইম : ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :