ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পুলিশের অভিযানে পৃথক দু’টি ধর্ষণ মামলার আসামী সবুজ প্রামানিক গ্রেফতার

রাজবাড়ী জেলার পাংশায় পৃথক দু’টি ধর্ষণ মামলার আসামী সবুর প্রামানিক অরফে সবুজ প্রামানিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ২৬ জুন রাতে উপজেলার কলিমহর ইউপির প্রাণপুর নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত সবুজ প্রামানিক প্রাণপুর গ্রামের মৃত বিল্লাল প্রামানিক অরফে ভোলাই প্রামানিকের ছেলে। প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত সে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার অফিসার ইনজার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল রানাসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

আসামী সবুজ প্রামানিকের বিরুদ্ধে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-০৩) ৯(১) ধারায় পৃথক দু’টি মামলা রয়েছে। মামলা নং ১০ ও ১১, তারিখ ২০/০৬/২০২১ খ্রি.। গ্রেফতারকৃত আসামী সবুজ প্রামানিককে রবিবার ২৭ জুন রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, সবুজ প্রামানিক একজন প্রতারক। সে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের ক্ষতি করত। সম্প্রতি কথিত জিনের বাদশা পরিচয়ে দুইজন স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এবং ভিকটিমের পরিবার জিনের বাদশা নামধারী প্রতারক সবুজ প্রামানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ধর্ষণ মামলার আসামী সবুজ প্রামানিকের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

পাংশায় শনিবার রাতে পৃথক দু’টি ধর্ষণ মামলার আসামী সবুজ প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বড়াইগ্রামে কলাবাগানের নিচ থেকে অস্ত্র উদ্ধার

error: Content is protected !!

পাংশায় পুলিশের অভিযানে পৃথক দু’টি ধর্ষণ মামলার আসামী সবুজ প্রামানিক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :