ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী মনো গ্রেফতার

পাংশা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী মনোকে গ্রেফতার করেছে।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার ২৭ এপ্রিল বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মৌরাট ইউপির পশ্চিম বাগদুলী খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জনৈক ভ্যানচালক রাজ্জাক মন্ডলের বাড়ী থেকে দেশীয় তৈরি ১টি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী মনোয়ার মন্ডল অরফে মনো (৩৫) কে গ্রেফতার করেছে।

সে পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের লিয়াকত মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র ও চাঁদাবাজিসহ পৃথক ৮টি মামলা রয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে এসআই হুমায়ন রেজা, এসআই মাহবুবুল আলম ও এএসআই জহিরুল হকসহ সঙ্গীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় এসআই মাহবুবুল আলম বাদি হয়ে তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২১, তারিখ ২৭/০৪/২০২১ খ্রি.। ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)(এফ)। মামলাটি পাংশা মডেল থানার এসআই হুমায়ুন রেজা তদন্ত করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

পাংশায় পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী মনো গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :