ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারঃ মহিলাসহ গ্রেফতার-৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির নাওড়া বনগ্রামে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি), ১টি ম্যাগজিন, ১ রাউন্ড তাজা গুলি ও ফায়ারকৃত ১টি গুলির খোসা উদ্ধার এবং মহিলাসহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সরিষা ইউপির নাওড়া বনগ্রামের তুষার বিশ্বাসের ছেলে বাধন বিশ্বাস (১৯), একই গ্রামের মন্টু শিকদারের ছেলে আশিক শিকদার (২২) ও তপু শিকদারের স্ত্রী উর্মী শিকদার (২০)। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র-গুলির মধ্যে বিদেশী পিস্তল গোপাল বিশ্বাস হত্যাকান্ডে ব্যবহৃত হয়।

জানা যায়, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায়, পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ কলিমহর ইউপির হোসেনডাঙ্গা গ্রামের গোপাল বিশ্বাস হত্যা মামলার তদন্তের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটের সময় পরিচালিত অভিযানে পাট্টা ইউপির বিলজোনা গ্রামের কৃষ্ণচন্দ্র সিংহের বসতঘরের পূর্ব খড়ের পালার মধ্য হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড তাজা গুলি ও ফায়ারকৃত ১টি গুলির খোসা উদ্ধার করে।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

এছাড়া মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটের সময় ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে অভিযানে উর্মী শিকদারের নাওড়া বনগ্রামে পৈত্রিক বসত বাড়ীর টয়লেটের ঢাকনা বিহীন রিং স্লাবের টাংকির মধ্য থেকে দেশীয় তৈরি ১টি ওয়ার শুটারগান (এলজি) উদ্ধার করে পুলিশ। অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পাংশা মডেল থানায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়ছে। মামলা নং ৪ ও ৫, তারিখ ১১/০৫/২০২২ ইং।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের বিষয়ে বুধবার (১১ মে) সকাল ১১টার দিকে পাংশা মডেল থানায় প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও এসআই মো. মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারঃ মহিলাসহ গ্রেফতার-৩

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :