ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সনাতন মন্ডল গ্রেফতার

পাংশার সরিষা ইউপিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সনাতন মন্ডলকে গ্রেফতার করে থানা পুলিশ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির নাওড়া বনগ্রামে মঙ্গলবার ৩ আগস্ট দিবাগত রাতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সনাতন মন্ডল অরফে আশিষ কুমার মন্ডল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করাসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই নবীন বিশ্বাস, এসআই মিজানুর রহমান, এএসআই কামাল হোসেন ও এএসআই জহিরুল হকসহ সঙ্গীয় পুলিশ মঙ্গলবার ৩ আগস্ট দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজ বাড়ির সামনে থেকে সন্ত্রাসী সনাতন মন্ডল অরফে আশিষ কুমার মন্ডলকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাওড়া বনগ্রাম হতে বাগলীগামী পাকা রাস্তার পাশে হারান মন্ডলের পুকুরের দক্ষিণ পাশে পুকুরের কিনারে মাটির নিচে পোতা অবস্থায় দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ১টি ফায়ারকৃত কার্তুজ ও ৫টি তাজা কার্তুজ উদ্ধার করে।
ধৃত সনাতন মন্ডল নাওড়া বনগ্রামের নিরাপদ মন্ডলের ছেলে। সনাতন মন্ডল পাংশার সরিষা ইউপির মেম্বার নজরুলকে গুলি করে হত্যা প্রচেষ্টা মামলার আসামী। অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সনাতন মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২, তারিখ ০৩/০৮/ ২০২১, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)(এফ)।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সনাতন মন্ডলকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজীর সাথে জড়িতদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

পাংশায় পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সনাতন মন্ডল গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :