ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভাঃ ক্রেস্ট উপহার প্রদান

রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান রবিবার ৩০ জানুয়ারী পাংশায় পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। রবিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে তার এ মতবিনিময় সভার আয়োজন করে পাংশা উপজেলা প্রশাসন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান ও পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম প্রমূখ বক্তব্য রাখেন।
পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় পাংশার সার্বিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এবং সুশৃংখল পরিবেশ বজায় রাখতে হবে। তিনি বলেন, আমরা মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে রয়েছি। এই গৌরবময় সময়ে গৃহীত সকল প্রকল্প বাস্তবায়নে সম্মিলিত প্রয়াস চালাতে হবে।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার প্রকল্পসমূহ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রীর ইচ্ছা দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে কার দায়িত্ব আছে আর কার দায়িত্ব নেই সেটি না ভেবে নিজের প্রকল্প মনে করে সহযোগিতা করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমি রাজবাড়ীতে যোগদানের সময়ই পাংশার গুণী মানুষদের সম্পর্কে অবহিত হয়েছে। এখানকার উন্নয়ন ও ঐতিহ্যের কথা জেনেছি। তাই অন্যকোন উপজেলাতে যাওয়ার আগে আমি পাংশাতে এসেছি। পাংশায় আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খানকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়। বেলা ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছিলে তাকে ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আনসার সদস্য ও গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এদিকে, পরিচিতি ও মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আবু কায়সার খান উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষচারা রোপন করেন। এরপর সরিষা ইউপিতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভাঃ ক্রেস্ট উপহার প্রদান

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :