ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম বরখাস্তকৃত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট জনি

সাময়িক বরখাস্তকৃত পাংশা হাসপাতালের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট মনোয়ার হোসেন জনি।

রাজবাড়ী জেলার পাংশা হাসপাতালের জরুরী বিভাগের সামনে দুর্বৃত্তদের হামলায় মনোয়ার হোসেন জনি (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। মনোয়ার হোসেন জনি পাংশা হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট।

হাসপাতালের পাশেই তার বাড়ী। গত বুধবার ১৪ এপ্রিল দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা, হাত ও পা জখম হয়েছে বলে জানা গেছে। ঘটনার রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মুখোশ পরিহিত ১০/১৫ জনের দুর্বৃত্তদল অতর্কিতভাবে হাসপাতালের জরুরী বিভাগের সামনে গিয়ে জরুরী বিভাগের টেবিল ও সিকিউরিটি গ্লাস তছনছ করে এবং সেখানে অবস্থানরত মনোয়ার হোসেন জনির উপর হামলা চালায়। এ সময় জরুরী বিভাগের দায়িত্ব পালনরত চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনার নেপথ্য উদঘাটন হয় নাই।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানাত আল মতিন বলেন, বুধবার রাত ৮টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা হাসপাতালের জরুরী বিভাগের সামনে আতংক সৃষ্টি করে জরুরী বিভাগের টেবিল ও সিকিউরিটি গ্লাস ভেঙ্গে তছনছ করে এবং সেখানে অবস্থানরত মনোয়ার হোসেন জনির উপর হামলা চালায়। তিনি জানান, হাসপাতালে কোনো সিসি ক্যামেরা নেই। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বৃহস্পতিবার ১৫ এপ্রিল বিকেলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সাহাদাত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেন নাই। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

প্রসঙ্গতঃ পাংশা হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট মনোয়ার হোসেন জনির বিরুদ্ধে পাংশা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এলাকায় তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিনে রয়েছেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

পাংশায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম বরখাস্তকৃত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট জনি

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :