ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জীবনযাত্রার মান উন্নয়ন ব্যাহত

পাংশায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের অবহেলিত কাঁচা রাস্তা।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের দুই-আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় গ্রামের মানুষের বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ব্যাহত হচ্ছে অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।

এলাকাবাসী বিভিন্ন সময়ে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের কাছে রাস্তাটি পাকাকরণ করার জন্য বললেও কাজের কাজ হচ্ছে না। অবহেলিত এ রাস্তায় এখন পর্যন্ত উন্নয়নের ছোয়া লাগেনি। জানা যায়, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপি এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বসাকুষ্টিয়া। সীমান্তবর্তী হওয়ায় উল্লেখিত রাস্তাটির দিকে জনপ্রতিনিধিদের গুরুত্ব কম। শুধুমাত্র ভোটের সময় এলাকার মানুষের কদর বাড়ে।

প্রতিশ্রুতিও হয়। কিন্তু নির্বাচন শেষ হলে আর কারো মনে থাকে না। রাস্তার বেহালদশার কারণে গ্রামের মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্যসহ যাবতীয় মালামাল হাটবাজারসহ শহরে নিতে সীমাহীন কষ্টভোগ করছে। বর্ষার মৌসুমে মানুষের চলাচল এবং হাটবাজারে মালামাল নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে। কর্দমাক্ত রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে।

অটোবাইকসহ ভ্যান কাদাপানিতে আটকে বিকল হয়ে যায়। রাস্তাটি পাকাকরণ করা হলে প্রশাসনের যানবাহন চলাচলে সুবিধা হবে। ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। এদিকে, বেহাল অবস্থায় পড়ে থাকা বসাকুষ্টিয়া গ্রামের কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

জীবনযাত্রার মান উন্নয়ন ব্যাহত

পাংশায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :