ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যানারে জাতীয় শোক দিবস পালিত

পাংশা পৌরসভা মাঠে রবিবার বিকেলে ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যানারে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে রবিবার ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থ্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আহম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি এবং প্রধান বক্তা হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪০ (রাজবাড়ী)’র জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাচিপ সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। অপর বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক সহকারী এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট ফরহাদ আহমেদ, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীবালোক কুন্ডু জীবন, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইদ্রিস আলী মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসানুল ইসলাম (মোহন মুন্সী), পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ছন্টু, শরিষা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আহম্মদ আলী বাদশা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী বাবু, পাট্টার ইউনুস আলী বিশ্বাস ও কসবামাজাইলের মারুফ খান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ শুকুর আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

পাংশায় ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যানারে জাতীয় শোক দিবস পালিত

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :