ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাংশা শহরে শুক্রবার ১০ জুন জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর পাংশা পৌরসভা এলাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা ব্যানারসহকারে বিক্ষোভ মিছিল বের করে পাংশা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহা. আবু মুসা আশয়ারী।

প্রতিবাদ সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা শাহজুই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর মাওলানা মো. মাহবুবুর রহমান, মো. রেজাউল করিম রিংকু, মাওলানা মো. আব্দুল হালিম. মাওলানা মো. সিদ্দিকুর রহমান ও পাংশার আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদরাসার নায়েবে মুহতামীম মো. আব্দুল আলীম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন।

আরও পড়ুনঃ খোকসায় মরহুম আব্দুল মজিদ স্মৃতি  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট টাইম : ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :