ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ড্রেন নির্মাণ কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতার অভিযোগ

পাংশা পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ রবিবার দুপুরে পৌরসভার নারায়নপুর বায়তুল্লাহ নগরীর মধ্যে চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন

পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর বায়তুল্লাহ নগরীর মধ্যে চলমান ড্রেন নির্মাণ কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা সিডিউল মোতাবেক ড্রেন নির্মাণ এবং ঠিকাদারের স্বেচ্ছাচারিতার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রকল্পের কাজ তদন্তের দাবি জানান। ড্রেন নির্মাণ কাজে গত কয়েকদিন ধরে অসন্তোষের ধারাবাহিকতায় ঠিকাদার ফরিদ উদ্দিনের স্বেচ্ছাচারিতা নিয়ে রবিবার ২১ আগস্ট দুপুরে বাকবিতন্ডা সৃষ্টি হয়।

জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দা ও ঠিকাদারী ব্যবসার সাথে সম্পৃক্ত মোঃ মোক্তার হোসেনসহ কয়েকজন বায়তুল্লাহ নগরীর ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার ফরিদ উদ্দিনের সাথে তার স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলার সময় বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পাংশা পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম শরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাব উদ্দিন ও পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেসমীন আক্তার প্রমূখ প্রকল্প সাইট পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ পাংশায় বীর মুক্তিযোদ্ধা গৌর বসাকের পরলোক গমন

পৌরসভার কর্মকর্তারা স্থানীয় লোকজন, ঠিকাদার ও ঠিকাদারী কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় স্বেচ্ছাচারিতা পরিহার করে ঠিকাচুক্তি মোতাবেক ড্রেন নির্মাণ কাজ করার জন্য ঠিকাদার ফরিদ উদ্দিন ও ঠিকাদারী কাজে নিয়োজিত শ্রমিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পাংশায় ড্রেন নির্মাণ কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতার অভিযোগ

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
মো. মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধঃ :