ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ডাকুরিয়া মহাশ্মশানে আধুনিক মানের গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন করলেন আওয়ামী লীগ নেতা দীপক কুন্ডু

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ডাকুরিয়া মহাশ্মশানে বুধবার (২ ফেব্রুয়ারী) আধুনিক মানসম্পন্ন গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকুরিয়া মহাশ্মশানে আধুনিক মানের গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

জানা যায়, ডাকুরিয়া মহাশ্মশানের উন্নয়ন কর্মকান্ডে আওয়ামী লীগ নেতা দীপক কুন্ডু তার স্বর্গীয় পিতা মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা দিলীপ কুন্ডু (দিলীপ সাধু) এবং মাতা কল্পনা কুন্ডুর স্মৃতি রক্ষার্থে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান দিয়েছেন। সেই অনুদানের অর্থে মহাশ্মশানের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে সেখানে আধুনিক মানসম্পন্ন গণশৌচাগার ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং তারই ধারাবাহিকতায় বুধবার গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাকুরিয়া মহাশ্মশানের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পূজা উদযাপন পরিষদের নেতা বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), মাছপাড়া কলেজের সহকারী অধ্যাপক আশীষ কুমার বর্ধন, দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস ও শ্যামল কুমার বিশ্বাস, ডাকুরিয়া মহাশ্মশানের সাধারণ সম্পাদক প্রণয় কুমার অধিকারী (মনি)সহ শ্মশান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় ডাকুরিয়া মহাশ্মশানে আধুনিক মানের গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন করলেন আওয়ামী লীগ নেতা দীপক কুন্ডু

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :