ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিকদের সাথে মত বিনিময়

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু

রাজবাড়ীর পাংশায় শনিবার সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১’র কর্মসূচি ঘোষণা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার ২৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ ’র কর্মসূচি শুরু হয়েছে। শনিবার প্রথম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং উপজেলা এলাকায় ব্যানার ফেস্টুন স্থাপনসহ মাইকিং করে প্রচার-প্রচারণার মধ্য দিয়ে (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর-২০২১) জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে।

জানা যায়, শনিবার সকাল ১১টার সময় পাংশা উপজেলা মৎস্য দপ্তরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।

তিনি বলেন, এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচিতে পর্যায়ক্রমে উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, উপজেলা পর্যায়ে তিনজন সফল মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মত বিনিময়, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে পানি ও মাটি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বৈধ জাল, আইজিএ বিকল্প কর্মসংস্থানের উপকরণ মৎস্য খাদ্য, চুন, সার ও খৈল বিতরণ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মত বিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ সমন্বিত প্রচেষ্টায় মুজিববর্ষে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১’র কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

সাংবাদিকদের সাথে মত বিনিময়

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু

আপডেট টাইম : ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :