ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৬ এপ্রিল) দুপুরে পাংশা বাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী, রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের হিসাব সহকারী মো. মোকসেদ আলীর সমন্বয়ে এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ১৩ জন দোকানিকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান কর্মসূচিতে দায়িত্বপালনকারী পেশকার মো. মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ সদরপুরে প্রতিবন্দি শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার এক

বাজার তদারকি অভিযানের সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা সংরক্ষণ, বেশি দামে পণ্য বিক্রয় না করা এবং ভেজাল দ্রব্য বিক্রি না করাসহ বিভিন্ন বিষয়ে দোকানদারদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

আপডেট টাইম : ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :