ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় জমে উঠেছে কুরবানীর পশু হাট

জমে উঠেছে পাংশার পশু হাট, রবিবার পাংশা পুরাতন বাজার পশুহাট থেকে তোলা ছবি।

আসন্ন কুরবানীর ঈদ সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমে উঠেছে পাংশার বিভিন্ন পশু হাট। বাড়িতে এবং বিভিন্ন খামারে থাকা গরু ছাগল নিয়ে বিক্রেতারা পাংশার বিভিন্ন পশু হাটে যাচ্ছেন। কুরবানী উপলক্ষে বিভিন্ন পশু হাটে বিভিন্ন সাইজের গরু ছাগল মহিষ উঠায় দাম যাচাই করে ক্রয় করছেন ক্রেতা সাধারণ।

জানা যায়, পাংশা পুরাতন বাজার পশু হাট, বৃত্তিডাঙ্গা পশু হাট, হাবাসপুর পশু হাট, সেনগ্রাম কালিতলা পশু হাট ও বাগদুলী পশু হাটে ইতোমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে কুরবানীর জন্য গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় চলছে। গত রবিবার ৩জুলাই বিকেলে পাংশা পুরাতন বাজার পশু হাটে সরেজমিন কুরবানীর পশু ক্রয়ে ক্রেতা সাধারণের উৎসাহভাব লক্ষ্য করা গেছে। পশু হাটে মাঝারি সাইজের দেশী জাতের গরুর প্রতি ক্রেতা সাধারণের আগ্রহ বেশি। কুরবানীর জন্য অনেকেই ব্যক্তিগত ও বাণিজ্যিক খামারে গিয়ে পছন্দসই গরু ক্রয় করছেন।

পাংশা পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডল কুরবানীর পশু ক্রয় বিক্রয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। আগামী বুধবারেও পাংশা পুরাতন বাজারে পশু হাট বসবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ কালুখালীতে স্বামীর সংসারে ফিরে যেতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন জানান, পাংশা উপজেলায় কুরবানীর পশুর সংকট নেই। ২হাজার খামারীর নিকট কুরবানীর যোগ্য প্রায় ১০ হাজার পশু রয়েছে। এর মধ্যে দেশী জাতের গরু সাড়ে ৬হাজার এবং ছাগল রয়েছে সাড়ে ৩হাজারের মতো। পাংশায় খামারিদের কাছে ২৮-৩০ মন ওজনের কুরবানীর পশু রয়েছে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় জমে উঠেছে কুরবানীর পশু হাট

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :